
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশগ্রহণের জেরে মন্ত্রিসভা থেকে পদত্যাগের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন—এমন খবরের সত্যতা অস্বীকার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক অডিওবার্তায় তিনি এই তথ্যকে স্রেফ গুজব হিসেবে অভিহিত করেছেন।
অডিওবার্তায় ইশরাক হোসেন স্পষ্টভাবে জানিয়েছেন, পদত্যাগের নির্দেশের খবরটি সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, এরকম কোনো সিদ্ধান্তের সত্যতা এখনো নেই। যদি দল থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা উড়ো খবরের মাধ্যমে আসবে না। বরং সেটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
যারা এই ধরনের তথ্য ছড়িয়েছে তাদের ‘উড়ো খবরদাতা’ হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যে বা যারা এই তথ্য দিয়েছে তারা উড়ো খবর দিয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :