Facebook Twitter Instagram YouTube

হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন মির্জা আব্বাস


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ৬:০৬ পূর্বাহ্ণ / ০
হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন মির্জা আব্বাস

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে তিনি হাসপাতালের কেবিন ব্লকে গিয়ে ভূমিমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে গিয়ে মির্জা আব্বাস ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকেও মন্ত্রীর বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে গত ২১ অক্টোবর ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। রক্তশূন্যতার কারণে তাকে রাজশাহী হাসপাতালে থাকাকালীন কয়েক ব্যাগ রক্তও দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin