
রাজধানীর তেজগাঁও থানার কোয়ার্টার থেকে এক পুলিশ সদস্যের আড়াই বছরের শিশু সন্তান নিখোঁজ হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও থানার এসআই শাহিদুজ্জামান। তিনি জানিয়েছেন, থানার কোয়ার্টারে থাকা ওই পুলিশ সদস্যের সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা জানান, পুলিশ কনস্টেবলের ওই শিশু সন্তানটি অন্যদের সঙ্গে খেলাধুলা করছিল। খেলার এক পর্যায়ে সে কোয়ার্টারের বাইরে চলে যায় এবং এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
আপনার মতামত লিখুন :