Facebook Twitter Instagram YouTube

নরসিংদীতে গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে ১১ দলের স্মারকলিপি


প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ /
নরসিংদীতে গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে ১১ দলের স্মারকলিপি

নরসিংদী জেলায় গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন ১১টি রাজনৈতিক দলের নেতারা। বৃহস্পতিবার সকালে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের কাছে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজ্জাত হোসেন উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদানের সময় নেতারা অভিযোগ করেন যে, সাধারণ জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তারা বলেন, এসব সমস্যার কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এছাড়া কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসহ প্রতিটি খাতে এর বিরূপ প্রভাব পড়ছে বলে তারা উল্লেখ করেন।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলার মুখ্য সমন্বয়ক মো. ইব্রাহিম ভূঁইয়া, সদর উপজেলা আমির মাহফুজ ভূঁইয়া, শহর আমির আজিজুর রহমান, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাড. আমিরুল ইসলাম আমির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল ইসলাম তালুকদার ও ছাত্রশিবিরের জেলা সভাপতি আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh