Facebook Twitter Instagram YouTube

৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ /
৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী

দেশে বর্তমানে চলমান গ্যাস সংকট স্বাভাবিক হতে দুই থেকে তিনদিনের মতো সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

জ্বালানিমন্ত্রী জানান, বর্তমানে পাইপলাইনে ফ্রিজিং প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া শেষ হয়ে গেলে বিকেল থেকেই গ্যাস সঞ্চালন পুনরায় শুরু করা সম্ভব হবে। তিনি আরও বলেন, সঞ্চালন শুরু হওয়ার পর যেসব এলাকায় গ্যাসের চাপ কমে গেছে, সেখানে পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে। এর ফলে মোটামুটি যে সমস্যার মধ্যে দেশ পড়েছে, সেই অনুযায়ী গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে। তিনি আশ্বস্ত করেন যে, এই সংকট শুরুর আগে পরিস্থিতি যেমন ছিল, সরবরাহ ব্যবস্থা ঠিক তেমনই অবস্থায় ফিরে আসবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin