Facebook Twitter Instagram YouTube

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত


প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ /
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর দ্বিতীয় বার্ষিকী। ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল মিশনটি।

দিনের কার্যক্রমের সূচনা হয় হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, যা পরিচালনা করেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মো: খালেদ। এরপর হাইকমিশনের বাংলাদেশ গ্যালারিতে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খালেদ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশ গঠনে এর গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কনস্যুলার (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মিস আয়েশা আক্তার।

স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নির্মিত বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র সেখানে প্রদর্শন করা হয়। আলোচনা পর্বে আরও অংশ নেন প্রথম সচিব (কনস্যুলার) মোহাম্মদ জিল্লুর রহমান এবং সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রাশেদুজ্জামান রঞ্জু।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin