Facebook Twitter Instagram YouTube

রাশিয়া জুড়ে ইউক্রেনের ৬০৫ ড্রোন ধ্বংসের দাবি


প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ /
রাশিয়া জুড়ে ইউক্রেনের ৬০৫ ড্রোন ধ্বংসের দাবি

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, বুধবার রাতভর মস্কো ও কৃষ্ণ সাগরসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের চালানো বড় ধরনের ড্রোন হামলা প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, সব মিলিয়ে মোট ৬০৫টি ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী।

এই হামলার পর বৃহস্পতিবার সকালে রাশিয়ার ইয়ারোস্লাভল শহরের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইয়ারোস্লাভলের গভর্নর মিখাইল এভরায়েভ জানিয়েছেন, গত রাতে এই এলাকায় সবচেয়ে বড় আকারের হামলা চালানো হয়েছে। গভর্নর আরও দাবি করেন, কেবল ইয়ারোস্লাভল অঞ্চলেই ইউক্রেনের ৯২টি ড্রোন ধ্বংস করা হয়েছে। উল্লেখ্য, ইয়ারোস্লাভলে রাশিয়ার অন্যতম বৃহত্তম তেল শোধনাগার অবস্থিত।

অন্যদিকে, ইউক্রেনের ভূখণ্ডেও রাশিয়ার পাল্টা হামলার খবর পাওয়া গেছে। ইউক্রেনের বালাক্লিয়া শহরে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া সুমি শহরে রাশিয়ার হামলায় ১২ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৪: ৩৭আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৪: ৫৩

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh