Facebook Twitter Instagram YouTube

চোখে ব্যান্ডেজ নিয়ে কেন বক্তব্য দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী


প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ /
চোখে ব্যান্ডেজ নিয়ে কেন বক্তব্য দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইডিইবি) আয়োজিত এক আলোচনা সভায় চোখে ব্যান্ডেজ নিয়ে উপস্থিত হন এবং বক্তব্য রাখেন। ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক এই অনুষ্ঠানে তার এমন উপস্থিতি উপস্থিত সবার নজর কাড়ে।

জানা গেছে, হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের হামলায় এনসিপির কর্মী আলিফের চোখ হারানোর ঘটনার প্রতিবাদ হিসেবেই তিনি এই প্রতীকী অবস্থান নিয়েছেন। নিজের চোখে ব্যান্ডেজ বাঁধার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমি আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে এখানে ব্যান্ডেজটা লাগিয়েছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ছাড়া এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সভায় অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম, জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু এবং মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy