
আগামী ৫ আগস্ট দিল্লির একটি অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণ নিয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্টভাবে জানতে চায় বাংলাদেশ। সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতে প্রকাশ্যে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, ৫ আগস্ট দিল্লির একটি অনুষ্ঠানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দেবেন বলে জানা গেছে।
ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে মেরিটাইম নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ২২ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছেন। এটি মূলত ইন্দো-প্যাসিফিক কৌশলের অংশ। এছাড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত যেকোনো চুক্তি যদি দেশের স্বার্থ রক্ষা করে, তবে তার ধারাবাহিকতা বজায় থাকবে বলেও জানান শামা ওবায়েদ ইসলাম।
আপনার মতামত লিখুন :