Facebook Twitter Instagram YouTube

বেনজীর আহমেদের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৬, ৪:২২ অপরাহ্ণ /
বেনজীর আহমেদের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে শর্তসাপেক্ষে জামিনে থাকা বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের আদালত বেনজীর আহমেদকে এমন শর্তে জামিন দিয়েছেন, যাতে তিনি দেশটি ত্যাগ করতে না পারেন। বিষয়টি জানার পর সরকারের নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, মন্ত্রণালয়ের সচিব সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। জামিনের শর্তগুলো জানার জন্য সংশ্লিষ্ট ল ফার্মকে এর সার্টিফাইড কপি সংগ্রহের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে, বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য আদালতে পিটিশন দাখিলের নির্দেশনাও দেয়া হয়েছে। তার কাছে অন্যান্য দেশের পাসপোর্ট থাকতে পারে—এমন সন্দেহ থেকেই সরকার এই আইনি লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin