Facebook Twitter Instagram YouTube

আনসারসহ চার সরকারি প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক নিয়োগ


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ / ০
আনসারসহ চার সরকারি প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক নিয়োগ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ গুরুত্বপূর্ণ চারটি প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে তিনটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগ পাওয়া নতুন কর্মকর্তারা হলেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান, সাইফুল ইসলাম এবং জহিরুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব সাইফুল ইসলামকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক করা হয়েছে। একই মন্ত্রণালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব জহিরুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh