
দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর ২১ ধারা অনুযায়ী আগের বিদ্যমান অ্যাডহক কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত হওয়া কমিটিগুলো নতুন নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরে ব্যর্থ হওয়ার কারণে সরকার এই পদক্ষেপ নিয়েছে। একই আইনের ১৪(৩) ধারা অনুযায়ী, নতুন গঠিত অ্যাডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে ফেডারেশনের নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। আজ থেকেই এই প্রজ্ঞাপন কার্যকর হয়েছে।
সরকারের এই নতুন কমিটি ঘোষণার সিদ্ধান্তে ক্রীড়াঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ক্রীড়া বিশ্লেষকদের একাংশের মতে, নতুন ঘোষিত কমিটিতে আগের কমিটির সদস্যদের উপস্থিতি বজায় রাখা হয়েছে। ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তিন মাসের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তাতে পুরনো সংগঠকদের উপস্থিতি থাকায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।
আপনার মতামত লিখুন :