
বাংলাদেশ পুলিশের ১১ জন অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে রদবদল করে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই বদলি প্রক্রিয়া সম্পন্ন হয়।
অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে টিডিএসের আরাফাতুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ায়, ব্রাহ্মণবাড়িয়ার মো. ওবায়দুর রহমানকে হাইওয়ে পুলিশে এবং ময়মনসিংহের মাহফুজা খাতুনকে নেত্রকোনায় বদলি করা হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গার জামাল আল নাসেরকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, সিআইডির মো. রুহুল আমিন সরকারকে ডিএমপিতে এবং পুলিশ হেডকোয়ার্টারের এ এন এম সাইফুল আলম খাঁনকে মাগুরা সদর সার্কেলে দায়িত্ব দেওয়া হয়েছে। একই তালিকায় রয়েছেন বরগুনার এফ এম ফয়সাল, তাকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে এবং ট্যুরিস্ট পুলিশের এ এইচ এম কামরুল ইসলামকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
সহকারী পুলিশ সুপারদের মধ্যে ডিএমপির আবুসায়েম নয়নকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলে এবং হাসান রাশেদ পরাগকে রাঙামাটি রাজস্থলী সার্কেলে বদলি করা হয়েছে। এছাড়া র্যাবের মো. আবু তাহেরকে ঢাকার টিডিএসে দায়িত্ব দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :