
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ প্রদান করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. সাইফুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছিলেন। দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, ফয়সাল করিম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেনের একটি অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন বলে আদালতকে জানানো হয়।
উল্লেখ্য, গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করে। সেই সময় থেকে তিনি ভারতের কারাগারে বন্দী রয়েছেন।
আপনার মতামত লিখুন :