Facebook Twitter Instagram YouTube

প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডে নির্বাচিত ভোলার একেএম আব্দুল্লাহ


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ / ০
প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডে নির্বাচিত ভোলার একেএম আব্দুল্লাহ

ভোলা থেকে প্রথমবারের মতো প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের জন্য নির্বাচিত হয়েছেন একেএম আব্দুল্লাহ। বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় ২০২৫ সালের জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এই সম্মাননা অর্জনের লক্ষ্যে সারা দেশ থেকে উপজেলা, জেলা ও অঞ্চল পর্যায়ে মনোনয়ন পাওয়ার পর প্রার্থীদের জাতীয় মূল্যায়নে অংশগ্রহণ করতে হয়।

গত ১৮ থেকে ২০ জুন ২০২৬ তারিখে গাজীপুরের মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রার্থীদের মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই মূল্যায়নের ভিত্তিতে ভোলা সদর উপজেলা থেকে একেএম আব্দুল্লাহ মনোনীত হয়েছেন। তিনি বর্তমানে ভোলা আবদুর রব স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। আব্দুল্লাহর পাশাপাশি বোরহানউদ্দিন উপজেলা থেকে মাইশা জান্নাত ও শুয়াইব আনামও এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। এর আগে চরফ্যাশন উপজেলা এই অ্যাওয়ার্ড পেলেও জেলা হিসেবে ভোলা ও বোরহানউদ্দিন উপজেলা এবারই প্রথম এই গৌরব অর্জন করল।

আব্দুল্লাহর স্কাউটিংয়ের যাত্রা শুরু হয় ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়, তার বাবার হাত ধরে। তার বাবা মনিরুল ইসলাম ভোলা জেলা স্কাউটিংয়ের উপ-আঞ্চলিক কমিশনার এবং ভোলা সদর উপজেলার প্রথম এএলটি মনোনীত ব্যক্তি। ২০২৩ সালে ঢাকা মৌচাকে আয়োজিত জাতীয় জাম্বুরিতে অংশগ্রহণ করে আব্দুল্লাহ গৌরব পতাকা অর্জন করেছিলেন। এছাড়া তিনি নিয়মিত জেলা স্কাউটের পক্ষ থেকে জাতীয় দিবসগুলোতে নেতৃত্ব দিয়ে আসছেন। এর আগে আব্দুল্লাহ, তার বাবা মনিরুল ইসলাম এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠান ভোলা আবদুর রব স্কুল অ্যান্ড কলেজ স্কাউটিংয়ে শ্রেষ্ঠ হওয়ার কৃতিত্ব অর্জন করেছিল।

নিজের সাফল্যের বিষয়ে একেএম আব্দুল্লাহ বলেন, আমার বাবা স্কাউট লিডার হওয়ায় তার কাছ থেকেই স্কাউটিংয়ের দীক্ষা পেয়েছি। প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতা এবং জাতীয় পর্যায়ের অংশগ্রহণে আমি এই সাফল্য অর্জন করেছি। এটি কেবল আমার একার সাফল্য নয়, বরং পুরো বিদ্যালয়ের সাফল্য। এই সাফল্যের জন্য গর্বিত বাবা মনিরুল ইসলাম বলেন, সন্তানদের পড়াশোনার পাশাপাশি সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করানো জরুরি।

আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন ভোলা জেলা প্রশাসক ড. শামীম রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সজল কুমার দাস, জেলা স্কাউট সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু এবং অধ্যক্ষ সাফিয়া খাতুন। এছাড়া বরিশাল অঞ্চল ও সদর দপ্তরের স্কাউট কর্মকর্তারাও তার এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই ধারা অব্যাহত থাকলে স্কাউটিংয়ে ভোলা জেলা আরও এগিয়ে যাবে।

প্রার্থীদের মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন ক্যাম্প গত ১৮-২০ জুন ২০২৬ জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক গাজীপুরে অনুষ্ঠিত হয়।

এ কে এম আব্দুল্লাহ জানান, আমি যখন ৬ষ্ঠ শ্রেনীতে পরি তখন বাবার হাত ধরে আমার স্কাউটিংয়ের হাতে খড়ি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh