
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারের নির্বাচনি ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে শিশুদের মেধা ও মননশীলতা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার মধ্যে ছিল ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক। উপজেলা পর্যায় থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা ধাপে ধাপে জাতীয় পর্যায়ে সম্পন্ন হয়েছে। সারা দেশের স্কুল পর্যায়ের মোট ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানে বিভিন্ন ধাপ পেরিয়ে আসা শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দেওয়া হবে। এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মাননা প্রদান করা হবে। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিতদের এই সম্মাননা দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :