Facebook Twitter Instagram YouTube

দিল্লিতে পুলিশি হেফাজতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী


প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ / ০
দিল্লিতে পুলিশি হেফাজতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত দীর্ঘ ৯ ঘণ্টার এক প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বিরোধী জোটের একাধিক নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার রাত ৮টার পর এই আটকের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, কংগ্রেস কর্মীরা পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করলেও পুলিশ সদস্যরা রাহুল ও প্রিয়াঙ্কাকে টেনে হিঁচড়ে নিয়ে বাসে তোলেন। কংগ্রেসের পক্ষ থেকে প্রাপ্ত তথ্যের বরাতে এনডিটিভি জানিয়েছে, গান্ধী পরিবারের এই দুই সদস্যসহ আটককৃত নেতাদের উত্তর দিল্লির কিংসওয়ে ক্যাম্প থানায় নিয়ে যাওয়া হয়।

ইন্ডিয়া জোটের আয়োজনে আকাশবাণী ভবনের চত্বরে এই অবস্থান কর্মসূচি পালিত হচ্ছিল। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'একতরফা' সিদ্ধান্ত গ্রহণ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল, যেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

উল্লেখ্য যে, মঙ্গলবার রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী শুধুমাত্র একবারই আটক হননি। দুপুরের দিকেও তাদের অল্প সময়ের জন্য একটি পুলিশ বাসে তোলা হয়েছিল, তবে সে সময় তারা বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার পর তাদের আটক করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh