
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত বুধবার (১১ নভেম্বর) সংসদীয় এই কমিটি পুনর্গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।
পুনর্গঠিত এই বিশেষ কমিটির সদস্যরা হলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান, বরিশাল-৩ আসনের জয়নুল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং ভোলা-১ আসনের আন্দালিব রহমান পার্থ।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন পটুয়াখালী-৩ আসনের নুরুল হক নুর, চট্টগ্রাম-৫ আসনের মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, নাটোর-১ আসনের ফারজানা শারমিন পুতুল, সংরক্ষিত মহিলা আসন-৮ এর ব্যারিস্টার সাকিলা ফারজানা, বরগুনা-১ আসনের মো. অলি উল্লাহ এবং ময়মনসিংহ-১ আসনের সালমান ওমর রুবেল।
আপনার মতামত লিখুন :