Facebook Twitter Instagram YouTube

ঢাকায় পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ণ / ০
ঢাকায় পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম

সব ধরণের আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে রাশিয়ার একটি বিশেষ এয়ার কার্গো বিমান আকাশপথের জটিলতা কাটিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মোট ৯টি ফ্লাইটের মাধ্যমে ইউরেনিয়ামের আরও চালান দেশে আসবে। এর মধ্যে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য বাড়তি ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল রয়েছে। এই চালানগুলো রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবে।

এর আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি বাংলাদেশে এসেছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়েছে। এদিকে বিদ্যুৎকেন্দ্রটির স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের প্রথম দুটি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে তৃতীয় ভালভটির পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায় সেটি পুনরায় পরীক্ষার প্রস্তুতি চলছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh