Facebook Twitter Instagram YouTube

আন্দোলনকারীদের উসকে দেওয়া হিতে বিপরীত হতে পারে: সর্ব মিত্র চাকমা


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ /
আন্দোলনকারীদের উসকে দেওয়া হিতে বিপরীত হতে পারে: সর্ব মিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা মন্তব্য করেছেন যে, আন্দোলনকারীদের উসকে দিলে হিতে বিপরীত হতে পারে। মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা প্রদান করেন।

সর্ব মিত্র চাকমা তার পোস্টে লিখেছেন, আপাতত ছাত্রদলের আগ বাড়িয়ে এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। তিনি উল্লেখ করেন যে, ইতিমধ্যে একজন ছাত্রদল কর্মী আন্দোলনকারীদের মাদকাসক্ত বলে আখ্যায়িত করেছেন এবং নারী এইচএসসি পরীক্ষার্থীদের ব্যক্তিগত ভিডিও নিয়ে নোংরামি করছেন। তার মতে, এসব কর্মকাণ্ডে আন্দোলনকারীরা আরও বেশি ক্ষুব্ধ হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, দেশে সরকার, সংশ্লিষ্ট দপ্তর এবং প্রশাসন রয়েছে। আন্দোলনটি তাদেরই মোকাবিলা করতে দেওয়া উচিত। অযথা আন্দোলনকারীদের উস্কানি দিলে পরিস্থিতি উল্টো হতে পারে বলে তিনি মনে করেন।