Facebook Twitter Instagram YouTube

রাজশাহীতে শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে অচলাবস্থা, বন্ধ বাস চলাচল


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ /
রাজশাহীতে শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে অচলাবস্থা, বন্ধ বাস চলাচল

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে স্থবির হয়ে পড়েছে পরিবহন ব্যবস্থা। সোমবার রাত আটটা থেকে আন্তজেলা বাস চলাচল বন্ধ হওয়ার পর মঙ্গলবার সকাল থেকে সব রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ভুক্তভোগী যাত্রী সেলিম খান জানান, আগামী বুধবার সকালে তাঁর সৌদি আরব যাওয়ার ফ্লাইট রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে অটোরিকশায় রাজশাহীতে এসে তিনি এখন বাস না পেয়ে বিপাকে পড়েছেন। একইভাবে রংপুরে যাওয়ার জন্য ব্যাগ ও রাজহাঁস নিয়ে টার্মিনালে আটকা পড়েছেন বিধান সাহা নামের আরেক যাত্রী।

শ্রমিক নেতা মামিনুল ইসলাম জানান, ৫ আগস্টের পর থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক আত্মগোপনে রয়েছেন। এই সুযোগে একটি দখলদার বাহিনী কার্যালয় দখলের চেষ্টা করছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় নির্বাচনী কমিটি গঠনের সময় এক মালিকের নাম উচ্চারণ করায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শ্রমিকদের দাবি, গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সভা করে নির্বাচন হতে হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন তাঁরা।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (হেলাল) জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাঁর চেম্বারে হামলা-লুটপাট চালানো হয়েছে এবং বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা ও পুলিশ প্রশাসন কাজ করছে। রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী জানান, ক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। তারা জেলা প্রশাসকের কাছে সময় চেয়ে নিয়ে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল নির্বাচন দাবি করা শ্রমিকদের ওপর হামলার ঘটনায় তৎকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (পাখি) ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরবর্তীতে সড়ক পরিবহন ফেডারেশন রফিকুল ইসলামকে সভাপতি করে নতুন কমিটি ঘোষণা করলে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে মে মাসে কয়েক দফা ধর্মঘট পালন করেন।

সেলিম খানের সৌদি আরব যাওয়ার ফ্লাইট আগামীকাল বুধবার সকাল ১০টায়।

এখন রাতের মধ্যে ঢাকায় যেতে না পারলে তাঁদের ফ্লাইট মিস হয়ে যাবে।এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নগরের ভদ্রা এলাকায় বাস কাউন্টারের সামনে দেখা যায়, মেয়ে ও নাতিকে নিয়ে রংপুরে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন গোদাগাড়ীর রাজাবাড়ি এলাকার বিধান সাহা।