Facebook Twitter Instagram YouTube

শরীয়তপুরে বস্তাবন্দী শিশু উদ্ধার, আটক ১


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ / ০
শরীয়তপুরে বস্তাবন্দী শিশু উদ্ধার, আটক ১

শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর মো. সোয়াইব নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) বেলা দেড়টার দিকে উপজেলার শিধলকুড়া ইউনিয়নের পশ্চিম আদাসন এলাকার একটি বাড়ির পেছনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাসেল শিকদার নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। একই সাথে ওই ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin