Facebook Twitter Instagram YouTube

শ্বশুরকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ জামাতার


প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ /
শ্বশুরকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ জামাতার

গাজীপুরের কালীগঞ্জে শ্বশুর মজিদ মোড়লকে (৭০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামাতা মোজাম্মেল হক ওরফে মুজা সরকারের (৩৫) বিরুদ্ধে। ঘটনার পরদিন আজ শনিবার সকালে মোজাম্মেল নিজে কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছেন।

নিহত মজিদ মোড়ল উপজেলার জামালপুর এলাকার বাসিন্দা এবং পেশায় কলা ব্যবসায়ী ছিলেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে মজিদ বাড়ি থেকে জামালপুর বাজারের উদ্দেশে বের হন। বিকেল সাড়ে চারটার দিকে বাজারের ভাঙারিপট্টির একটি গলিতে মাথায় কলার ছড়া নিয়ে যাওয়ার সময় পেছন থেকে ধারালো কুড়াল দিয়ে তাঁর মাথায় কোপ দেন মোজাম্মেল। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মজিদকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গতকাল রাতেই নিহত মজিদের ছেলে মো. লিটন মোড়ল বাদী হয়ে মোজাম্মেলকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পর মোজাম্মেল আত্মগোপনে ছিলেন। আজ সকালে থানায় হাজির হয়ে তিনি দাবি করেন, তাঁর শ্বশুর তাঁর স্ত্রীকে ‘কালোজাদু’ করছিলেন, যার কারণে স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেছেন। মোজাম্মেল পুলিশকে জানান, শ্বশুর তাঁকে স্ত্রীর সঙ্গে কথা বলতে দিতেন না, আর এই ক্ষোভ থেকেই তিনি তাঁকে কুপিয়ে হত্যা করেছেন।

মজিদ মোড়লের প্রতিবেশী ও পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় আট বছর আগে মজিদের মেয়ে শাহানারার (২৮) সঙ্গে মোজাম্মেলের বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই মোজাম্মেল স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন এবং শ্বশুরবাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতেন। কলা ব্যবসায়ী মজিদের পক্ষে জামাতার সব চাহিদা পূরণ করা সম্ভব ছিল না। এ নিয়ে প্রায়ই শাহানারাকে মারধর করা হতো। প্রায় ১৫ দিন আগে মারধর করে বাড়ি থেকে বের করে দিলে শাহানারা বাবার বাড়িতে আশ্রয় নেন এবং স্বামীর সংসারে আর ফিরবেন না বলে জানিয়েছিলেন। এলাকাবাসীর ভাষ্যমতে, মোজাম্মেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, অভিযুক্ত মোজাম্মেল হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

লিটন মোড়ল (২৬) বাদী হয়ে মোজাম্মেলকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।নিহত মজিদের প্রতিবেশী সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে মজিদের মেয়ে শাহানারার (২৮) সঙ্গে মোজাম্মেলের বিয়ে হয়।

আজ সকাল ১০টার দিকে তিনি নিজেই কালীগঞ্জ থানায় হাজির হয়ে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo