Facebook Twitter Instagram YouTube

বিজয়ের মাসে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ / ০
বিজয়ের মাসে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে এই সক্রিয়তা কোনো পাল্টা কর্মসূচি বা সতর্ক পাহারার অংশ নয় বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি জাতীয় সংসদে বিএনপি ও এর তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার একটি বৈঠক করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ডিসেম্বর মাসের রাজনৈতিক কর্মসূচি ও মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

বিএনপি বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলের একটি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠা করেন। ১৯৭৬ সালে ক্ষমতায় আসার পর ১৯৭৭ সালে জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেন এবং রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগ দল প্রতিষ্ঠা করেন, যার সমন্বয়ক ছিলেন বিচারপতি আবদুস সাত্তার। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাগ দল বিলুপ্ত করে বিএনপি গঠিত হয়, যার বৈশিষ্ট্য ছিল ডান, বাম ও মধ্যপন্থীদের সমন্বয়। ১৯৭৯ সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৮১ সালে তিনি নিহত হওয়ার পর বিচারপতি আবদুস সাত্তার দলের সভাপতি হন। ১৯৮৪ সালে এরশাদের সামরিক শাসনকালে জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া দলের চেয়ারপারসন নির্বাচিত হন। এরশাদবিরোধী আন্দোলনে সাতদলীয় জোটের মাধ্যমে দলটি বলিষ্ঠ ভূমিকা রাখে। ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করে। ১৯৯৬ সালে দলটি একতরফা বিতর্কিত নির্বাচন করে কিছুদিনের জন্য সরকার গঠন করেছিল। ১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে বিএনপি বিরোধী দলে ছিল। ২০১৪ সালের ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচন বর্জন করে দলটি।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ২০০৯ সালের পঞ্চম কাউন্সিলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর ২০২৬ সালের ৯ জানুয়ারি দলীয় সিদ্ধান্তে তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পান। তাঁর নেতৃত্বে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

প্রধানমন্ত্রী তারেক রহমান, Prime Minister Tarique Rahman

prothomalo-bangla/2026-10-24/5rpmsa2a/Capture.PNG

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo