
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মিয়ানমার ও ভারতের মিজোরাম ও ত্রিপুরা সীমান্তবর্তী এলাকায় পরপর তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। এসব ভূমিকম্পের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি সংঘটিত হয় শনিবার দিবাগত রাত ১২টা ১২ মিনিটে। মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯।
এর ঠিক এক মিনিট পর রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ ও ভারত সীমান্তের মিজোরামের লুংলেই এলাকায় রিখটার স্কেলে ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এই কম্পনটি চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়।
পরবর্তীতে রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলায় ৩ দশমিক ৮ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এই ভূমিকম্পের ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
আপনার মতামত লিখুন :