Facebook Twitter Instagram YouTube

দিপুর সেঞ্চুরিতে লড়াই, পাকিস্তানের বিপক্ষে লড়াকু সংগ্রহ বাংলাদেশ ‘এ’ দলের


প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ / ০
দিপুর সেঞ্চুরিতে লড়াই, পাকিস্তানের বিপক্ষে লড়াকু সংগ্রহ বাংলাদেশ ‘এ’ দলের

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। দলের হয়ে একপ্রান্ত আগলে রেখে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছেন শাহাদাত হোসেন দিপু। তার এই সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ‘এ’ দল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এটি ছিল তার প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা মোটেও ভালো হয়নি দলের। মাত্র ১২ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। অধিনায়ক সাইফ হাসান ২ রান এবং মাহমুদুল হাসান জয় ৯ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর মাহিদুল ইসলাম অঙ্কন ক্রিজে এসে দিপুর সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন। তৃতীয় উইকেটে তারা দুজনে মিলে ৯৫ রান যোগ করেন। তবে ফিফটি থেকে মাত্র ৮ রান দূরে থাকতে আউট হন অঙ্কন। এরপর দ্রুতই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। আফিফ হোসেন এবং সাব্বির রহমান রুম্মন দ্রুত সাজঘরে ফিরে গেলে ১১৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে দলটি।

এরপর পেস অলরাউন্ডার এসএম মেহেরবকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান দিপু। ষষ্ঠ উইকেটে তারা দুজনে ৪৮ রান যোগ করে দলের সংগ্রহকে চ্যালেঞ্জিং অবস্থানে নিয়ে যান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin