
মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে, যার ফলে তেলের দাম এখনো চড়া রয়েছে। শুক্রবার (২১ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ সেন্ট বা ০.০৪ শতাংশ বেড়ে ৯৩.৮২ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬ সেন্ট বা ০.০৬ শতাংশ কমে ৮৬.৭৮ ডলার হয়েছে।
চলমান এই সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটায় বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এই নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহে তেলের দাম বাড়ল। গত পাঁচ কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশের বেশি এবং ডব্লিউটিআইয়ের দাম ৮ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির ফলে উভয় ধরনের তেলের দামই গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর আগে সর্বশেষ কার্যদিবসেও ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল।
আপনার মতামত লিখুন :