Facebook Twitter Instagram YouTube

বিশ্বকাপ ফাইনালে স্পেন এগিয়ে দেখছেন চেলসি কিংবদন্তি জন টেরি


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ /
বিশ্বকাপ ফাইনালে স্পেন এগিয়ে দেখছেন চেলসি কিংবদন্তি জন টেরি

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। আগামী রোববার রাতে নিউজার্সিতে অনুষ্ঠিতব্য এই ফাইনাল নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন চেলসি ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জন টেরি। তার মতে, শিরোপা জয়ের দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।

ফাইনালে ওঠার পথে স্পেনের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন টেরি। সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারানোর ম্যাচে মিকেল ওইয়ারসাবাল ও পেদ্রো পোরোর গোল এবং তরুণ তারকা লামিন ইয়ামালের নৈপুণ্য তাকে মুগ্ধ করেছে। টেরি বলেন, "আমার মতে স্পেনই ফাইনালের ফেভারিট। দুই দলই বল নিয়ন্ত্রণে খুব ভালো, কিন্তু আর্জেন্টিনার বেশিরভাগ আক্রমণই ডান দিক দিয়ে, যেখানে লিওনেল মেসি খেলেন। বাম দিকে গেলেও দ্রুত আবার ডান দিকেই ফিরে আসে।"

স্পেনের রক্ষণভাগের শক্তির কথা উল্লেখ করে সাবেক এই ডিফেন্ডার বলেন, "স্পেনের বাম দিক খুবই শক্তিশালী। ফ্রান্সের বিপক্ষে মার্ক কুকুরেয়া অসাধারণ খেলেছে। পুরো টুর্নামেন্টে খুব কম গোল হজম করেছে স্পেন। তাই আমার বিশ্বাস, আর্জেন্টিনাকে হারানোর মতো সামর্থ্য তাদের রয়েছে।"

অন্যদিকে, আর্জেন্টিনার লড়াইয়ের মানসিকতারও প্রশংসা করতে ভোলেননি টেরি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে পিছিয়ে পড়েও যেভাবে আর্জেন্টিনা সমতায় ফিরেছে এবং জয় নিশ্চিত করেছে, তা তিনি লক্ষ্য করেছেন। এনজো ফার্নান্দেজের গোল এবং লাউতারো মার্তিনেজের হেড তাকে বিশেষভাবে প্রভাবিত করেছে। টেরি বলেন, "মেসির মতো একজন জাদুকর দলে থাকলে যেকোনো সময় ম্যাচের চিত্র বদলে যেতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে তারা যে দৃঢ়তা ও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে, সেটি সত্যিই অসাধারণ। প্রতিটি ট্যাকলের পর সবাই একসঙ্গে প্রতিক্রিয়া দেখিয়েছে, যা দলের ঐক্যের প্রমাণ। তারপরও আমার বিশ্বাস, শেষ পর্যন্ত স্পেনই জিতবে।"

স্কটল্যান্ডের কিংবদন্তি গ্রায়েম সুনেসও এই ম্যাচে স্পেনকে সামান্য এগিয়ে রাখছেন, তবে তিনি আর্জেন্টিনাকে খাটো করে দেখছেন না। তার মতে, এটি একটি কঠিন লড়াই হতে যাচ্ছে এবং আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর মানসিক শক্তি তাদের বিপজ্জনক করে তুলেছে।

উল্লেখ্য, আর্জেন্টিনা যদি এই শিরোপা জিততে পারে, তবে এটি হবে তাদের ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ ট্রফি এবং টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন। এর আগে শনিবার ইংল্যান্ড ও ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে।

বিশ্বকাপের ফাইনাল সামনে রেখে নিজের পছন্দের দল জানিয়ে দিয়েছেন চেলসি ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জন টেরি। তার মতে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা জয়ের দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। আগামী রোববার (১৯ জুলাই) রাতে নিউজার্সিতে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই ফুটবল

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor