
রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জেডআরএফ-এর ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এবং জেডআরএফ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
সংগঠনটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা– এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’।
আপনার মতামত লিখুন :