Facebook Twitter Instagram YouTube

নবনির্বাচিত এমপি মনজুর এলাহীকে ফুলের শুভেচ্ছা জানান আবুল হারিস রিকাবদার


Md. Munjurul Hasan প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ /
নবনির্বাচিত এমপি মনজুর এলাহীকে ফুলের শুভেচ্ছা জানান আবুল হারিস রিকাবদার

ইলিয়াছ হায়দার:  নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার।

১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। এরপর থেকে প্রতিদিন এই আসনের দলীয় নেতাকর্মী, সংগঠন, সাংবাদিক, শিক্ষক, আলেম, সুশীল সমাজ, ব্যবসায়ী সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার,বিভিন্ন সামাজিক সংগঠনসহ হাজারো সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় মনজুর এলাহী এমপি বলেন,আমি শিবপুরের সর্বস্তরের জনসাধারণের এমপি। আমি আজীবন শিবপুর বাসীর কল্যাণে কাজ করে যাব। শিবপুর থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, নির্মূল করে একটি নিরাপদ ও বাসযোগ্য শিবপুর গড়াই আমার মূল লক্ষ্য।