Facebook Twitter Instagram YouTube

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ /
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় আবারও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ওই গ্রামের নুরুজ্জামানের মেয়ে জান্নাতী (১২) এবং সাদ্দামের মেয়ে নিপা (১১)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শিশু দুটি বাড়ির পাশের মেঘনা নদীতে গোসল করতে যায়। নদীতে অতিরিক্ত পানি থাকায় গভীরতা অনুমান করতে না পেরে তারা পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবর রহমান জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার একই উপজেলায় গোসল করতে নেমে চারজন মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছিল।

মুজিবর রহমান বলেন, ‘স্বজনদের আবেদনে মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার একই উপজেলায় গোসল করতে নেমে একই সঙ্গে আরও ৪ মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy