
নিউজ ডেক্স:
বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড
ঢাকা: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে বিমানবন্দরে উড়োজাহাজ উঠানামা সম্পন্ন স্থগিত করা হয়েছে।শনিবার (১৮/১০/২৫ইং) বেলা আড়াইটার দিকে কার্গো ভিলেজের আমদানি পণ্য রাখার অংশে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি। কার্গো ভিলেজ ভবন থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা গেছে, যা দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে কার্গো ভিলেজের বাইরে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিমানবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে লোকজনকে সরে যেতে অনুরোধ করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
আপনার মতামত লিখুন :