Facebook Twitter Instagram YouTube

বেলাব থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


Md. Munjurul Hasan প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৫, ১২:১১ পূর্বাহ্ণ /
বেলাব থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

বেলাব থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ফজলুল হক সংগীয় ফোর্সসহ বেলাব থানাধীন ঢাকা-সিলেট মহাসড়ক ও বেলাব থানা এলাকায় মোবাইল ডিউটি করাকালে ১৭/১২/২০২৫ তারিখ ১৯:২০ ঘটিকায় বেলাব থানাধীন দড়িকান্দি সাকিনস্থ দড়িকান্দি বাসষ্ট্যান্ড জামে মসজিদের উত্তর পাশে ঢাকা-সিলেট মহাসড়কের উপর হতে ০৪ (চার) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

আটককৃতরা হলেন সুমন দাশ (৪০), পিতা-হরিপদ দাশ, সাং-জগন্নাথপুর, উপজেলা/থানা- নবীগঞ্জ, জেলা -হবিগঞ্জ, বাংলাদেশ।এ সংক্রান্তে বেলাব থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সুত্র – 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊