Facebook Twitter Instagram YouTube

সৈয়দনগর বাসস্ট্যান্ড বাজার পরিচালনা কমিটি গঠন


admin প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ / ০
সৈয়দনগর বাসস্ট্যান্ড বাজার পরিচালনা কমিটি গঠন

 

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর সৈয়দনগর বাসস্ট্যান্ড বাজারের সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রম পরিচালনার জন্য আগামী দুই বছরের মেয়াদে নতুন বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে তারেক ভূইয়া সভাপতি এবং সৈয়দ নাজমুল হাছান সায়েম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

সকল দোকানদার ও দোকান মালিকদের উপস্থিতিতে তাদের মতামত ও সম্মতির ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের মধ্য দিয়ে বাজারের ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল সরকার, পুটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাদল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, দোকান মালিক ও সাধারণ জনগণ।

 

নতুন কমিটি আগামী দুই বছর সৈয়দনগর বাসস্ট্যান্ড বাজারের সার্বিক ব্যবস্থাপনা, বাজারের শৃঙ্খলা বজায় রাখা, ব্যবসায়ী ও দোকান মালিকদের বিভিন্ন সমস্যা ও বিষয়ে সমন্বয় সাধন এবং বাজারের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে বলে জানা গেছে।

 

এ সময় উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয়রা নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন জানান এবং বাজারের উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় নতুন কমিটির কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

 

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে সৈয়দনগর বাসস্ট্যান্ড বাজারের ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা, সমন্বয় ও গতিশীলতা আসবে।