Facebook Twitter Instagram YouTube

একযোগে ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৬, ১:০৪ অপরাহ্ণ /
একযোগে ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

পুলিশ বাহিনীর পরিদর্শক পদমর্যাদার ৪৯ জন কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ সংক্রান্ত আদেশটি জারি করা হয়, যা শুক্রবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের এই অবসরে পাঠানো হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

উল্লেখ্য, সরকারি চাকরি আইনের এই ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার যদি জনস্বার্থে প্রয়োজন মনে করে, তবে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অবসরে (বাধ্যতামূলক অবসর) পাঠাতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin