
ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব করা হয়নি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনরুদ্ধার ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্পটি অত্যন্ত দক্ষভাবে পরিচালনা করায় সরকারের অপচয় কমেছে। প্রকল্পের পাইলট প্রজেক্টে ১ দশমিক ২ শতাংশ ভুল হয়েছে, যা খুবই কম। তিনি আরও উল্লেখ করেন, সঠিক ডিস্ট্রিবিউশন বা বিতরণের অভাব থাকলে সে ক্ষেত্রে বড় ধরনের লস হওয়ার সম্ভাবনা থাকে।
মন্ত্রী আরও বলেন, সরকারের প্রতিটি কাজের ক্ষেত্রে পার্টনারশিপ বা অংশীদারিত্ব গড়ে তোলা হয়েছে। এই কার্যক্রম শুধু বন্যা পুনর্বাসনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে সৃজনশীল অর্থনীতির একটি নতুন মডেল চালু করা হচ্ছে বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন :