Facebook Twitter Instagram YouTube

সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম


প্রকাশের সময় : আগস্ট ৩১, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ /
সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকা সত্ত্বেও দেশের বাজারে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা সোমবার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার নির্দেশ দিয়ে সোমবারের মধ্যেই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হবে। ফলে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বিদ্যমান খুচরা মূল্যই বহাল থাকছে।

সেপ্টেম্বর মাসেও ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকায় বিক্রি হবে। উল্লেখ্য, সর্বশেষ গত ৩১ মে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছিল। এরপর জুন, জুলাই এবং আগস্ট মাসেও তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh