Facebook Twitter Instagram YouTube

দেশে ডেঙ্গুতে একদিনে রেকর্ড আক্রান্ত ১,১৬৩ জন, মৃত্যু ৪ জনের


প্রকাশের সময় : আগস্ট ৩১, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ /
দেশে ডেঙ্গুতে একদিনে রেকর্ড আক্রান্ত ১,১৬৩ জন, মৃত্যু ৪ জনের

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৬৩ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ এই পরিসংখ্যানের পর চলতি বছরে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে। এছাড়া বছরজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮৪৬ জনে। এর আগের দিন রোববার (৩০ আগস্ট) ডেঙ্গুতে একদিনে তিনজনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হয়েছিলেন এক হাজার ৯৭ জন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor