
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তার তিন দিনের উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন। সোমবার সকালে তিনি এই সীমান্ত এলাকায় পৌঁছান এবং সীমান্তের সবুজ প্রকৃতি ও নান্দনিক পরিবেশ উপভোগ করেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে তার সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাবান্ধার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে রাষ্ট্রদূত ও তার সহধর্মিণী সেখানে সময় কাটান এবং স্মৃতি ধরে রাখতে ছবি তোলেন।
এর আগে রোববার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে পঞ্চগড়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। সফরের দ্বিতীয় দিনে আজ তিনি জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন।
আপনার মতামত লিখুন :