
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে তিন মাস মেয়াদি বিশেষ ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত থেকে দেশব্যাপী এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।
তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জনস্বার্থ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের সব বেসরকারি টিভি চ্যানেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :