Facebook Twitter Instagram YouTube

লালমোহনে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশ


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ / ০
লালমোহনে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশ

ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত উপজেলা কমিটির উদ্যোগে একটি আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন ইলিয়াছ ও সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম নয়নের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিছিলটি চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নবগঠিত কমিটির নেতারা বক্তব্য রাখেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সমাবেশে নেতারা বলেন, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)-এর নেতৃত্বকে আরও শক্তিশালী করতে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে নতুন কমিটির সদস্যরা সর্বোচ্চ ভূমিকা পালন করবেন বলেও তারা অঙ্গীকার করেন।

এ সময় নবগঠিত কমিটির অনুমোদনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান নেতাকর্মীরা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh