
দেশে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারও বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থাটি এই নতুন মূল্য তালিকা প্রকাশ করে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম (শুল্ক ও মূসকসহ) নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। এর আগে গত মাসে এই জ্বালানির দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। সংস্থাটি জানিয়েছে, এই নতুন নির্ধারিত দাম বুধবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
মূল্য নির্ধারণের কারণ হিসেবে বিইআরসি উল্লেখ করেছে যে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১ জ্বালানির প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে উল্লেখিত মার্কিন ডলারের বিনিময় হার পর্যালোচনা করেই এই দাম সমন্বয় করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইটের জ্বালানি খরচে বাড়তি চাপ সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :