Facebook Twitter Instagram YouTube

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয়ের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ / ০
ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয়ের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ক্যানসার রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আশ্বস্ত করেছেন যে, ক্যানসার চিকিৎসার জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও তা সচল করার ক্ষেত্রে বিদ্যমান দীর্ঘসূত্রতা দ্রুত দূর করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর সহায়তায় এসব জীবন রক্ষাকারী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, ক্যানসার চিকিৎসার মেশিন স্থাপন ও অপসারণে কোনো দীর্ঘসূত্রতা থাকবে না। এছাড়া দেশের ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে এবং মেশিন ক্রয়ের ক্ষেত্রে শুল্কমুক্ত ব্যবস্থা নিশ্চিত করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin