
টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (১১ জুলাই) সকালে বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় অবস্থিত একটি সেতু ধসে পড়লে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
সেতুটি ধসে পড়ার ফলে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে করে দুই পাশের সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি ভেঙে পড়ায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তারা দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা করার পাশাপাশি নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
এদিকে, ঘটনার খবর পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতি নিরূপণ এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :