Facebook Twitter Instagram YouTube

এইচএসসি পরীক্ষা: চট্টগ্রাম ছাড়া সারা দেশে নির্ধারিত সময়েই হবে


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ /
এইচএসসি পরীক্ষা: চট্টগ্রাম ছাড়া সারা দেশে নির্ধারিত সময়েই হবে

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা চট্টগ্রাম বিভাগের জেলাগুলো ছাড়া সারা দেশে নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আকতারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডসহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলার পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্বের নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী চলবে।

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সকল জেলা এবং এই বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ জুলাই ২০২৬ (সোমবার), ১৫ জুলাই ২০২৬ (বুধবার) এবং ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) তারিখে অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাগুলো স্থগিত থাকবে।

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা চট্টগ্রাম বিভাগের ৫ জেলা ব্যাথিত নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড (সকল জেলা) এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ১৩/০৭/২০২৬-সোমবার, ১৫/০৭/২০২৬-বুধবার এবং ১৬/০৭/২০২৬-বৃহস্পতিবার-এর এইচএসসি/আলিম/ এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরী