Facebook Twitter Instagram YouTube

২০২৭ শিক্ষাবর্ষে সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা ১৭-১৯ ডিসেম্বর


প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ / ০
২০২৭ শিক্ষাবর্ষে সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা ১৭-১৯ ডিসেম্বর

আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীর ৪৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি ফিডার শাখায় শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। নতুন শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। ভর্তির সুবিধার্থে বিদ্যালয়গুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর। এরপর দ্বিতীয় থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা তিন ধাপে সম্পন্ন হবে। এর মধ্যে ‘এ’ গ্রুপের বিদ্যালয়গুলোর পরীক্ষা ১৭ ডিসেম্বর, ‘বি’ গ্রুপের ১৮ ডিসেম্বর এবং ‘সি’ গ্রুপের পরীক্ষা ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার মানবণ্টন অনুযায়ী, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মোট ৫০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে, যেখানে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে।

এছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির প্রচলিত নীতিমালা অনুযায়ী কোটা নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin