Facebook Twitter Instagram YouTube

রাজস্থানে পঞ্চায়েত ভোটে বিজেপির দুর্গে বড় জয় কংগ্রেসের


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ / ০
রাজস্থানে পঞ্চায়েত ভোটে বিজেপির দুর্গে বড় জয় কংগ্রেসের

ভারতের রাজস্থান রাজ্যে অনুষ্ঠিত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ—এই তিন স্তরের নির্বাচনেই বিজেপিকে পেছনে ফেলে বড় জয় পেয়েছে বিরোধী দল কংগ্রেস।

নির্বাচনের এই ফলাফলকে রাজ্যের গ্রামীণ জনপদে বিজেপির প্রতি মানুষের অনাস্থার প্রতিফলন হিসেবে দেখছে কংগ্রেস। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, রাজ্যের ৪১টি জেলা পরিষদের অধিকাংশতেই কংগ্রেস আধিপত্য বিস্তার করেছে। তবে চারটি জেলার ভোট গণনা এখনো স্থগিত রয়েছে।

জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির আসনসংখ্যার বিচারে বিজেপি থেকে দ্বিগুণেরও বেশি ব্যবধানে এগিয়ে রয়েছে কংগ্রেস। গত নির্বাচনের তুলনায় এবার তিন স্তরের নির্বাচনেই বিজেপির আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din