
রাজপথে থাকা দীর্ঘদিনের শরিকদের সঙ্গে সৃষ্ট দূরত্ব কমাতে উদ্যোগী হয়েছে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি। মূলত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য ফিরিয়ে আনা, পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিতে সমন্বয় বাড়ানোর লক্ষ্যেই এই নতুন উদ্যোগ নেয়া হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় বোমা হামলা, স্থাপনায় অগ্নিসংযোগ ও নাশকতার মতো ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে এই ঐক্য পুনর্গঠন জরুরি বলে মনে করছে দলটি।
বিএনপি’র শীর্ষ পর্যায়ের নেতারা একসময় শরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করলেও বর্তমানে সেই ধারায় কিছুটা ভাটা পড়েছে। সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় দলীয় কর্মকাণ্ড থেকে দূরে আছেন এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অসুস্থ থাকায় শরিকদের সঙ্গে আগের মতো যোগাযোগ রাখতে পারছেন না। এর ফলে গত পাঁচ মাসে শরিক দলগুলোর মধ্যে ক্ষোভ ও দূরত্ব তৈরি হয়েছে। গত ২০শে জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে শরিক দলের নেতারা সরকার পরিচালনায় যথাযথ মূল্যায়ন না পাওয়া এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ না পাওয়ার অভিযোগ তুলেছিলেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানিয়েছেন যে, বিএনপি’র সঙ্গে তাদের দূরত্ব ক্রমশ বাড়ছে। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার আগে দেয়া রেইনবো নেশন গঠন বা জাতীয় সরকার গঠনের মতো প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো উদ্যোগ তারা দেখতে পাচ্ছেন না। এছাড়া পুরনো ২০ দলীয় জোটের শরিকদের উপেক্ষা করে নতুন মিত্রদের বেশি গুরুত্ব দেয়া এবং ক্ষমতা ভাগাভাগির প্রশ্নেও অসন্তোষ রয়েছে। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও ক্ষমতাসীনদের দূরত্বের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে।
তবে এই পরিস্থিতি উত্তরণে প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান সক্রিয় হয়েছেন। সোমবার দুপুরে তিনি এনসিপি’র তিন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন। এর আগে ১৮ই নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে তিনি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান। একই দিনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানও ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই নতুন উদ্যোগ অস্থিতিশীলতা ও সংস্কার ইস্যুতে সৃষ্ট মতবিরোধ দূর করতে সহায়ক হতে পারে, যদিও এটি শরিকদের সঙ্গে দূরত্ব কমাতে কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়ে গেছে।
গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। ভোটের পর থেকেই দলটির সঙ্গে সাবেক আন্দোলনসঙ্গী, শরিক এবং সমমনা দলগুলোর সম্পর্কের টানাপড়েন ও দূরত্বের বিষয়টি রাজনীতির অন্দরমহলে আলোচিত হচ্ছে। বিশেষ করে ক্ষমতায় আসার কয়েক মাসের মাথায় রাজপথের শরিক দল
আপনার মতামত লিখুন :