
গাজীপুরের তিন সড়ক এলাকায় ঢাকা-গাজীপুর মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার সকালে বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা আন্দোলনে নামেন। এ সময় আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন এবং স্পেরো অ্যাপারেলস কারখানার গেটে ভাঙচুরের চেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
একইভাবে, গাজীপুর নগরীর নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টাও করা হয়। সেখানেও আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।
আপনার মতামত লিখুন :