Facebook Twitter Instagram YouTube

মাদারীপুরে মহাসড়ক অবরোধে ঢাকা-বরিশাল রুটে যান চলাচল বন্ধ


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ / ০
মাদারীপুরে মহাসড়ক অবরোধে ঢাকা-বরিশাল রুটে যান চলাচল বন্ধ

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে এই অবরোধ শুরু হওয়ার ফলে মহাসড়কের ওই অংশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেন। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় দূরদূরান্তের যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে পড়েছেন।

অবরোধ চলাকালে ভোরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। তবে সকাল হওয়ার পর সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din